বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

দেশে তৈরি করোনার টিকা নিলেন ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার সকালে দেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
সকল প্রকার ট্রায়াল শেষে ‘কোভ-ইরান বারাকাত’ নামের ওই ভ্যাকসিনের অতি স¤প্রতি অনুমতি দেয়া হয়েছে।
ভ্যাকসিন গ্রহণের পর সর্বোচ্চ নেতা বলেন, ‘প্রথমত আমি বিদেশী কোনো ভ্যাকসিন নিতে ইচ্ছুক ছিলাম না। এ কারণেই টিকা নিতে পীড়াপীড়ির পরও ইরানি ভ্যাকসিনের জন্য অপেক্ষা করেছিলাম।’
নিজ দেশে ভ্যাকসিন তৈরি ইরানের জাতীয় গর্ব বলে তিনি উল্লেখ করেন। ইরানের এই গর্বকে যথাযোগ্য সম্মান জানানো সকল ইরানির উচিত বলে তিনি মন্তব্য করেন।
সর্বোচ্চ নেতা আরো বলেন, দেশের ভেতরেই যখন রোগ প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ রয়েছে তখন আমরা কেন সেই সুযোগকে কাজে লাগাবো না? তবে প্রয়োজনে বিদেশী ভ্যাকসিন নেয়ার মধ্যে দোষের কিছু নেই বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।
ইরানি ভ্যাকসিন ‘কোভ-ইরান বারাকাত’ তৈরির ক্ষেত্রে যেসব তরুণ বিজ্ঞানী ও গবেষক নিজেদের শ্রম ও মেধা দিয়ে জাতিকে সম্মানিত করেছেন এবং যারা এই ভ্যাকসিন উৎপাদনে কাজ করে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান ইরানের সর্বোচ্চ নেতা।
কোভ-ইরান বারাকাত ভ্যাকসিন ব্যবহারের লাইসেন্স পাবার মধ্য দিয়ে ইরান করোনার টিকা প্রস্তুতকারী বিশ্বের ছয়টি দেশের মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে।
সূত্র : পার্সটুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com