মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৯০০ জন, মৃত্যু ১৯৫

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। মারা গেছেন ১৯৫ জন। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। খবর এনডিটিভি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবার সকালের পরিসংখ্যান থেকে জানা গেছে, ভারতে এখন মোট করোনা আক্রান্ত ৪৬ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৬৮ জনের। প্রায় ১২ হাজার ৭২৭ রোগী সুস্থ হয়েছেন।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে টানা লকডাউন চললেও কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না কোভিড-১৯। ক্রমেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

গতকাল সোমবারও ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে ২ হাজার ৫৭৩ জন করোনায় আক্রান্ত হন। একদিনের মধ্যেই মারা যান ৮৩ রোগী। রোববারও দেখা গেছে প্রায় একই চিত্র। ওইদিনও নতুন করে ২ হাজার ৪৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এদিকে লকডাউন চলায় ভারতজুড়ে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ থাকায় দেশটির অর্থনীতির চাকাও অচল।

গত মার্চে লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় সরকার গরিবদের সাহায্যের জন্যে ১.৭০ লাখ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করে।

কিন্তু করোনাভাইরাসকে প্রতিরোধে টানা যে লকডাউন চলেছে তাতে ক্ষতিগ্রস্থ শিল্পগুলোকে পুনরুদ্ধার করতে পারে এবং দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে পারে এমন কোনো আর্থিক প্যাকেজ এখনও ঘোষণা করেনি মোদি সরকার।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com