বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

মসজিদ খুলে দিল দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্বের বুকে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া। চীনের পর সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছিল এ দেশটি। তবে অতি দ্রুত করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে পারায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার জনজীবন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কোরিয়াতে বন্ধ থাকা সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার থেকে মসজিদ খোলার বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন দিয়েছে কোরীয় মুসলিম ফেডারেশনের (কেএমএফ)। তবে সরকার থেকে দেয়া কিছু শর্তের ভিত্তিতে মুসল্লিরা মসজিদে নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে পারবেন। শর্তগুলো হলো, ফেইস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য পরিচয় ও মোবাইল নম্বর লিখে রাখতে হবে। প্রত্যেক মুসল্লিকে এক মিটার দূরত্বে নামাজে দাঁড়াতে হবে। বিষয়গুলো না মানলে জরিমানা গুণতে হবে ইমামসহ মসজিদে উপস্থিত মুসল্লিদের।

জানা গেছে, এসব কিছু তদারকি করতে মসজিদে উত্তর কোরিয়া সরকারের প্রশাসনের লোক উপস্থিত থাকবেন। মাস দুয়েক আগে করোনাভাইরাসের ভয়াবহতার কারণে দক্ষিণ কোরীয় মুসলিম ফেডারেশন (কেএমএফ) সব মসজিদে একটি জরুরি নোটিশ জারি করে। যেখানে সরকারের পক্ষ থেকে মসজিদগুলোতে লোকজনের সমাগম না-হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। তখন থেকে কোরিয়ার সব মসজিদেই ধর্মীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেএমএফ।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com