ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কয়েকজন নার্স ও আয়ার বিরুদ্ধে অনিয়ম, অর্থ আদায় এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে প্রসূতি ওয়ার্ডে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এ অভিযোগ করেছেন। সরেজমিনে হাসপাতালের ২য় তলার প্রসূতি ওয়ার্ডে গেলে খাশিয়াল গ্রামের সিয়াম শরীফের স্ত্রী নাজমিন বেগম, ঘড়িভাঙ্গা গ্রামের আরোজ আলীর স্ত্রী শাহানাজ বেগম, বড়নাল গ্রামের নাজমুলের স্ত্রী মলিনা বেগমসহ একাধিক ভুক্তভোগী ও স্বজনরা জানান ডেলিভারির সময় বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। ডেলিভারির সময় বিনা অনুমতিতে পাশ কাটা (গোপনাঙ্গ) হয় এবং ডেলিভারি শেষে কর্তব্যরত নার্স ও আয়াদের ৪ টি বড় সাবান, দুই কেজি হুইল পাউডারসহ বিভিন্ন সামগ্রী দিতে হয়। এছাড়া আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত বকশিশ দাবি করা হয়। দাবিকৃত অর্থ থেকে কাটছাট করে ১৫ শত টাকার নিচেয় নামা হয়না। কম দিলে দুর্ব্যবহার করে জোর পূর্বক আদায় করে নেওয়া হয় এমনটি অভিযোগ করেন তারা। অভিযোগের বিষয়ে জানতে হাসপাতালের ৩য় তলার ডিউটি রুমে গিয়ে ৩ জুন দিনগত রাতে দায়িত্বপ্রাপ্ত নার্সদের নাম জানতে চাইলে সিনিয়র স্টাফ নার্স বিউটি বেগম তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং সাংবাদিকদের সাথে অশোভন আচারন করেন। তবে, হাসপাতাল সূত্রে জানা যায়, ওই রাত থেকে সকাল পর্যন্ত প্রসূতি ওয়ার্ডে দায়িত্বে ছিলেন সিনিয়র স্টাফ নার্স সেলিনা বেগম ও প্রীতি মজুমদার। স্থানীয়দের দাবি, ৩ বছর অন্তর বদলীর নির্দেশনা থাকলেও তারা দীর্ঘ ১৩ বছর যাবত একই জায়গায় কর্মরত থেকে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত রয়েছেন। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার কথা থাকলেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত নার্সদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ শোয়াইব বলেন, “প্রসূতি ওয়ার্ডে অর্থ নেওয়ার বিষয়ে অভিযোগ শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাইনি। বিষয়টি আগামী ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০২:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬