ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

ফল খাওয়ার ভুল অভ্যাস বাড়াতে পারে রক্তে শর্করা

সকালে ঘুম থেকে উঠেই অনেকের অভ্যাস ফল খাওয়া। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে ফলকে সাধারণত খুবই উপকারী মনে করা হয়। কারণ ফলে থাকে আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও প্রাকৃতিক চিনি।
তবে প্রশ্ন হলো, খালি পেটে ফল খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে? বিশেষ করে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে বা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে, তাদের ক্ষেত্রে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ?
ডায়াবেটিস শিক্ষাবিদ ও পুষ্টিবিদ কানিকা মালহোত্রার মতে, ফলে থাকা প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজ শরীরে গ্লুকোজে রূপান্তরিত হয়। তাই খালি পেটে ফল খেলে রক্তে শর্করার মাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণে রেখে যদি সম্পূর্ণ ফল খাওয়া হয়, তাহলে সাধারণত এটি বড় ধরনের সমস্যা তৈরি করে না। অন্যদিকে, ফলের জুসের ক্ষেত্রে রক্তে শর্করা দ্রুত বাড়ার ঝুঁকি বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, সম্পূর্ণ ফলে থাকা আঁশ বা ফাইবার গ্লুকোজ ধীরে ধীরে রক্তে মিশতে সাহায্য করে। ফলে হঠাৎ করে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে। তবে সব ফলের প্রভাব এক রকম নয়। কারো শারীরিক অবস্থা ও বিপাকক্রিয়ার ওপরও এর প্রভাব নির্ভর করে।
কোন ফলগুলো রক্তে শর্করা দ্রুত বাড়াতে পারে?
কানিকা মালহোত্রার মতে, উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স (এও) থাকা কিছু ফল একা খেলে রক্তে শর্করা তুলনামূলক দ্রুত বাড়তে পারে। এর মধ্যে রয়েছে—
ক্স তরমুজ
ক্স অতিরিক্ত পাকা কলা
ক্স আনারস
ক্স আঙুর
অন্যদিকে, বেরিজাতীয় ফল, আপেল, নাশপাতি এবং বিভিন্ন সাইট্রাস ফলের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক কম। ফলে এগুলো রক্তে শর্করার ওপর অপেক্ষাকৃত কম প্রভাব ফেলে।
ফল খাওয়ার সেরা উপায় কী?
বিশেষজ্ঞদের পরামর্শ, ফলের সঙ্গে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি বা অতিরিক্ত আঁশযুক্ত খাবার খেলে শর্করা শোষণের গতি ধীর হয়। যেমন—
ক্স ফলের সঙ্গে বাদাম খাওয়া
ক্স দইয়ের সঙ্গে ফল খাওয়া
এতে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি কমে, বিশেষ করে তুলনামূলক বেশি মিষ্টি ফলের ক্ষেত্রে।
ডায়াবেটিসের ঝুঁকি থাকলে কী করবেন?
ডায়াবেটিসে আক্রান্ত বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো
ক্স সম্পূর্ণ ও টাটকা ফল বেছে নিন
ক্স আপেল, নাশপাতি, বেরিজাতীয় ফল ও কিছু সাইট্রাস ফলকে অগ্রাধিকার দিন
ক্স পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন
ক্স ফলের জুস ও অতিরিক্ত চিনি মেশানো ক্যানজাত ফল এড়িয়ে চলুন
ক্স ফলের সঙ্গে প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার রাখুন
পুষ্টিবিদদের মতে, ফলে থাকা ভিটামিন, খনিজ, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিপাকক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। তাই ফল এড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই; বরং সঠিক পরিমাণে ও সঠিকভাবে খাওয়াটাই গুরুত্বপূর্ণ।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ফল খাওয়ার ভুল অভ্যাস বাড়াতে পারে রক্তে শর্করা

আপডেট সময় ০৬:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬