ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : পিএমও
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকা-কে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, সরকার ধীরে ধীরে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর নীতি অনুসরণ করছে। সে অনুযায়ী আগামী অর্থবছরে উন্নয়ন ব্যয় ৩৩.৭০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ২৭.২৭ শতাংশ।
একই সঙ্গে পরিচালন ব্যয়ের অংশ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে মোট ব্যয়ের ৭২.৭৩ শতাংশ পরিচালন খাতে ব্যয় হলেও আগামী অর্থবছরে তা কমিয়ে ৬৬.৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
১ জুলাই থেকে নতুন পে-স্কেলের বাস্তবায়ন
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী ১ জুলাই থেকে আংশিকভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়ন করা হবে।
অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্র্নিধারণের লক্ষ্যে গঠিত পে কমিশনের সুপারিশ সরকার পর্যালোচনা করছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাইয়ের জন্য একটি সচিব কমিটিও কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনের সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। সচিব কমিটি তাদের পর্যালোচনা শেষে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। এরপরই নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত হবে।
তবে সূত্রগুলো বলছে, পে কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার কিছুটা কমিয়ে সংশোধিত সুপারিশ দেওয়া হতে পারে। ফলে চূড়ান্ত পে-স্কেলে কমিশনের মূল প্রস্তাবের তুলনায় কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

বাজেটে সংস্কৃতি খাতে বড় চমক, দাম কমবে বাদ্যযন্ত্র ও ক্যামেরার
নতুন সরকারের প্রথম বাজেটে সুখবর মিলেছে সংস্কৃতি খাতেও। এবার সংস্কৃতি খাতে বিভাগীয় ও জেল পর্যায়ে ক্রিয়েটিভ হাব তৈরির পরিকল্পনা রয়েছে। নতুন প্রকল্পের পাশাপাশি বাদ্যযন্ত্র ও শুটিং ক্যামেরার দাম কমার সুখবর জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে তিনি জানান, এবার সংস্কৃতি খাতে বড় চমক থাকছে।
অনুমোদিত বাজেটে পূর্বাচলে ১৬০ একরের বিশাল ক্রিয়েটিভ হাব তৈরির পরিকল্পনা রয়েছে। এটি হবে দেশের শিল্পী, সংগীতজ্ঞ ও সৃজনশীল মানুষের মিলনস্থল। এখানে আধুনিক স্টুডিও, আর্ট গ্যালারি এবং প্রশিক্ষণ কেন্দ্র থাকবে। এছাড়া প্রতিটি বিভাগ ও জেলায় পর্যায়ক্রমে আঞ্চলিক ক্রিয়েটিভ হাব গড়ে তোলা হবে। জিডিপিতে সৃজনশীল খাতের অবদান ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করাই এর লক্ষ্য।
এদিকে নতুন বাজেটে দাম কমবে বাদ্যযন্ত্র ও প্রফেশনাল ক্যামেরার। গিটার, পিয়ানো ও ভায়োলিনের মতো বাদ্যযন্ত্রের ওপর থাকা ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি বা শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। এছাড়া চলচ্চিত্র ও ডিজিটাল কন্টেন্ট তৈরির উচ্চ প্রযুক্তির ক্যামেরার আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও তৈরির খরচ উল্লেখযোগ্য হারে কমবে।
এদিকে ইউটিউব ও ফেসবুকে কন্টেন্ট তৈরি করে আয় করছেন বর্তমান প্রজন্মের হাজারো তরুণ। তাদের উৎসাহিত করতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের সেবার ওপর থাকা ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এই সুবিধা ২০৩৫ সাল পর্যন্ত বজায় রাখা হবে।
তাছাড়া দেশের চলচ্চিত্র শিল্পকে বিশ্বমানের করতে একটি আন্তর্জাতিক মানের টেকনিক্যাল স্টুডিও গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। ওটিটি কন্টেন্ট নির্মাতাদেরও বড় সুবিধা দেবে এ স্টুডিও। ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। সে লক্ষ্যে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রাথমিক পর্যায়ে ৩০০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

আপডেট সময় ১২:৫২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬