দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ৭১ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি আনছারী সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর প্রেসক্লাবের সদস্য খন্দকার আহছানুজ্জামান রুমেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব নূরুল আলম সিদ্দিকী এবং দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে ৭১ টেলিভিশন দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও চ্যানেলটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এ সময় জামালপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা ৭১ টেলিভিশনের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন।
সংবাদ শিরোনাম
৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও কেক কাটা
-
স্টাফ রিপোর্টার জামালপুর - আপডেট সময় ০৪:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- 141
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















