ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

সীতাকুন্ডে সেতুর লোহার প্লেট চুরি বিপর্যস্ত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

সীতাকুন্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের উত্তর ও দক্ষিণ বগাচতর গ্রামের সংযোগকারী একটি সেতুর লোহার প্লেট রাতের অন্ধকারে চুরি হয়ে যায়। এতে গ্রামীণ সেতুটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের বাসিন্দারা। গত মঙ্গলবার রাতে বদরখালী খালের ওপর নির্মিত সেতুটিতে এই ঘটনা ঘটে। মধ্যম বগাচতর আব্দুল ভূঁইয়া বাড়ির বাসিন্দা মো. নুরুন্নবী জানান, উত্তর-মধ্য ও দক্ষিণ বগাচতর গ্রামের সংযোগস্থলে অবস্থিত বদরখালী খালের ওপর অতীতে আমরা দেখেছি প্রায় ৮০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো। তখন এলাকাবাসী প্রতিবছর চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাঁকোর বাঁশ, পাটাতন ও খুঁটি পরিবর্তন করে চলাচলের উপযোগী করতেন। এতে বর্ষাকালে সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। এতে সাঁকোটিকে সেতুতে রূপান্তরের দাবি জানিয়ে এলাকাবাসী বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি। বিভিন্ন অজুহাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীদের এই উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখে নি। ২০২০ সালে দেশের অন্যতম শিল্পগ্রুপ মোস্তফা-হাকিম গ্রুপের কর্ণধার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম নিজ উদ্যোগে লোহার প্লেট দিয়ে সেখানে সেতুটি নির্মাণ করে দেন। এরপর থেকে দুই গ্রামের জনসাধারনের পাশাপাশি বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নসহ মহানগর ও কমর আলী বাজারের হাজারো মানুষ নিজেদের প্রয়োজনে সেতুটি ব্যবহার করে আসছে। প্লেট চুরির ঘটনায় ক্ষোভ জানিয়ে স্থানীয় বাসিন্দা ও সীতাকুন্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সদস্য মো. জসীম উদ্দিন বলেন, সেতুটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এই সেতুর প্লেট চুরির ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্থ দুই গ্রামের জনসাধারণ। ১নং সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ সাইফুদ্দীন বলেন, এই সেতুর ওপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। সেতুর একটি লোহার প্লেট চুরি হওয়ার কারণে যানবাহন চলাচল করতে পারছে না। মোটর সাইকেল চলাচল করলেও ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা। তিনি উপজেলা প্রশাসনের কাছে ঘটনাটি দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কার করে পুনরায় সচল করার আহ্বান জানান। এ বিষয়ে সীতাকু- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, সেতুর প্লেট চুরির বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থলে লোকও পাঠিয়েছি। সেতুটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

সীতাকুন্ডে সেতুর লোহার প্লেট চুরি বিপর্যস্ত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

আপডেট সময় ০৩:৪৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬