বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাসের হারে দেশসেরা রাজশাহী শিক্ষা বোর্ড

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০

এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে দেশের দশটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারের দিক থেকে রাজশাহী সেরা হয়েছে। এই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। অন্যদিকে এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। গত বছরও রাজশাহী শিক্ষা বোর্ড পাসের হারে দেশসেরা হয়েছিল। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ।

রোববার (৩১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন। পরে বেলা সোয়া ১১টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এবার রাজশাহী বোর্ড থেকে ২ লাখ ১৮৫ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নিয়েছিল। যার মধ্যে পাস করেছে ১ লাখ ৮০ হাজার ৯০২ জন।

অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪ শতাংশ, কুমিল্লা বোর্ড ৮৫.২২ শতাংশ, যশোর বোর্ডে ৮৭.৩১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শর্তাংশ, সিলেট বোর্ডে ৭৮.৭৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯.৭০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২.৭৩ শতাংশ, মাদরাসা বোর্ডে ৮২.৫১ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৭২.৭০ শতাংশ।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com