ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি Logo বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে Logo সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ! Logo নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত Logo ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা Logo কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : ক্ষতিগ্রস্থ পরিবারে ঢেউটিন, নগদ টাকা ও চাল বিতরণ

জরুরী মানবিক সহায়তার আওতায়, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এর বরাদ্দ থেকে নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ঘর নির্মানের জন্য ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২) জুলাই দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। এসময়, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জহুরুল হক, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার, ওসি খন্দাকার শাকের আহমেদ, পৌরবিএনপি সাধারণ সম্পাদক হারেছ গণি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন সহ বিভিন্ন দফতরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সকল শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউএনও আহমেদ সাদাত বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে এই মানবিক সহায়তার উদ্দ্যেগ গ্রহন করার জন্য। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালালের এই মানবিক উদ্যোগের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঝড়ে ক্ষতিগ্রস্থ উপকারভোগী পরিবার গুলো।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : ক্ষতিগ্রস্থ পরিবারে ঢেউটিন, নগদ টাকা ও চাল বিতরণ

আপডেট সময় ০২:৪৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬