ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী Logo ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লন্ডভন্ড ভারত Logo ৪৬ বছর পর আবার আলোচনায় শহীদ জিয়ার ‘গঙ্গা ব্যারাজ’ Logo বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি Logo কিশোর তাহসিনের ড্রোন শুধু স্বপ্ন নয় Logo ‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়  Logo চলচ্চিত্রের দুর্দশা কাটাতে করণীয় নির্ধারণে সেমিনার

মুন্সীগঞ্জে আবদুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত স্মরণসভা, মেধাবৃত্তি প্রদান ও দোয়া মাহফিল

প্রতি বছরের মতো এ বছরও দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যসেবী আবদুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে স্মরণসভা, মেধাবৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ঠা জুলাই কাজী কমরুদ্দিন সরকারি ইনস্টিটিউশন প্রাঙ্গণে আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ এবং মরহুম সাবেক সিএসপি নূরুল ইসলাম অণুর স্মৃতি সংরক্ষণে গঠিত অণু মেমোরিয়াল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও গবেষক জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, আবদুল হাকিম বিক্রমপুরীর নাতি নাছির উদ্দিন এলান, সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান, জেলা পাবলিক প্রসিকিউটর মো. হালিম হোসেন, জিপি অ্যাডভোকেট মো. তোতা মিয়া, কাজী কমর উদ্দিন সরকারি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান ভুটান, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, লেখক ও গবেষক গোলাম আশরাফ খান উজ্জল এবং কবি অনু ইসলাম। অনুষ্ঠানের শুরুতে আবদুল হাকিম বিক্রমপুরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাংবাদিক ও শিক্ষক শাহনাজ বেগম হীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তামান্না সরকার মনি। স্মরণসভায় বক্তারা বলেন, আবদুল হাকিম বিক্রমপুরী ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক। শিক্ষা, সমাজকল্যাণ ও সংস্কৃতির বিকাশে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্ম তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে মুন্সীগঞ্জের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করবে এবং মেধাবী মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে। উল্লেখ্য, আবদুল হাকিম বিক্রমপুরী ১৯০০ সালে মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, পাকিস্তান প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালের ৪ জুলাই তিনি ইন্তেকাল করেন। অনুষ্ঠানের শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. জহিরুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মুন্সীগঞ্জে আবদুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত স্মরণসভা, মেধাবৃত্তি প্রদান ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৩:৪৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬