ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপি’র মহিলা দলের পদ বঞ্চিতরা বিক্ষোভ করেছে। বিক্ষোভে পদ বঞ্চিতরা অভিযোগ করেন, অর্থ বাণিজ্যের মাধ্যমে ও ত্যাগীদের দলে মূল্যায়ন না করে সাভার পৌর মহিলা দলের কমিটি দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে সাভার প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন মহিলা দলের পদ বঞ্চিত অর্ধ-শতাধিক নারী। বিক্ষোভে ঢাকা জেলার মহিলা দলের সাবেক সদস্য মৌসুমি আক্তার বলেন, আমি ২০১৩ সালে ঢাকা জেলা মহিলা দলের সদস্য ছিলাম। আওয়ামীলীগের সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও আমরা বিএনপি’র হয়ে রাজপথে থেকে সংগ্রাম করেছি। কিন্তু এখন বিএনপি’র মহিলা দলের নব কমিটি গঠিত হয়েছে। এতে ত্যাগীদের নাম নেই। যারা পদ পেয়েছেন, তারা বিএনপি’র হাইব্রিড। তাদের বিএনপি’র জন্য উল্লেখযোগ্য কোনও ত্যাগ নেই। এরা সুসময়ে এসে পদে বসেছেন বলে জানান তিনি। এসময় তিনি আরো অভিযোগ তুলে বলেন, আমরা বিএনপি’র রাজনীতি করেছি। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাত ধরে বিএনপি’র রাজনীতি শুরু। কিন্তু পরে মরহুম বিএনপি নেতা ঢাকা জেলার সাবেক বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সাভার পৌর বিএনপি’র সভাপতি খন্দকার মাইনুল হোসেন বিল্টুর অনুসারী হওয়ায় আমাদের বঞ্চিত করা হয়েছে। সে তো আওয়ামীলীগ করেনি। সেও বিএনপি’র ত্যাগী নেতা ছিলেন। আমরা তার সঙ্গে রাজনীতি করাই ছিল কি আমাদের অন্যায়। অর্থ বাণিজ্যের মাধ্যমে সুবিধা ভোগীদের পদে বসানো হয়েছে। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ত্যাগীদের মূল্যায়নের জন্য অনুরোধ জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি

আপডেট সময় ০৪:০০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬