শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লক্ষ্মীপুরের কমলনগরে দুই ব্যাংক কর্মকর্তাসহ আক্রান্ত ৭

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০

লক্ষ্মীপুরের কমলনগরে নতুন করে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন সোনালী ব্যাংকের এবং একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা। অপর তিনজনের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী এবং একজন তরুণ। বিভিন্ন উপসর্গ থাকায় তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

ডা. আবু তাহের জানান, আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া পাঁচজন নিয়ে কমলনগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। তাদের মধ্যে ছয়জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

খপ/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com