ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি Logo বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে Logo সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ! Logo নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত Logo ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা Logo কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

জামালপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের ৩৫ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ৩৫ বিজিবি। বুধবার (১৫ জুলাই) বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি জনপদ লাউচাপড়া বিনোদন কেন্দ্রে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা কার্যক্রমে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল মোস্তাফিজুর রহমান, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান, টু আই সি মেজর মুশফিকুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ উপস্থিত ছিলেন। বিজিবির মেজর উর্মি সহ বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অসহায়দের দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পাহাড়ি জনপদের মানুষ। এসময় তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সম্প্রতি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে নদী ভাঙন ও নি¤œাঞ্চল প্লাবিত হয়। ফলে এই জনপদে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মানবিক কাজের অংশ হিসেবে বিজিবি মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই বিজিবির পক্ষ থেকে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মহাপরিচালক স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

জামালপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের ৩৫ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আপডেট সময় ০২:২৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬