ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন Logo বগুড়ায় নিশিন্দারা উত্তরপাড়া বেলতলা-উপশহর সংযোগ ধুন্দা খালের উপর কাঠের ব্রীজের উদ্বোধন Logo সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদন্ড Logo নেত্রকোণায় চেকপোস্টে ৩৪ কেজি গাঁজাসহ আটক ২ সিএনজি জব্দ Logo দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

উলিপুরে রোডেম ফাউন্ডেশনের হুইলচেয়ার বিতরণ

হুইলচেয়ার খান পাওয়া খুব উপকার হইলো আমার ছাওয়াটা এখন ভালো ভাবে চলাফেরা করবের পাবে। হামার দেখি কাউয়ো দেখে না। রোডেম ফাউন্ডেশনের পক্ষ থাকি হুইলচেয়ার খেন দিলো। হামরা দোয়া করি তারা আরো ভালো থাকুক। এ কথা গুলো বলছিলেন হুইল চেয়ার নিতে আসা কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন থেকে আসা প্রতিবন্ধী মাহিন হাসান মিনহার মা মাজেদা বেগম(৬০) তিনি আরো বলেন, হামরা গরীব মানুষ প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি এহনা হুইল চেয়ার কিনমো তার টাকা নাই। হুইল চেয়ার খান পাওয়া খুব উপকার হইছে। সোমবার(২০ জুলাই) দুপুরে অডিটোরিয়াম হল রুমে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মোট ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তদেরমাঝে হুইল চেয়ারে বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, রোডেম ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর, ডোসেয়গ হং, ফাউন্ডেশনের বিজনেস ম্যানেজার ডেভিড হালদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.লুৎফর রহমান,প্রকল্প ম্যানেজার বাবলু রিবেরু, চিলমারী প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ধামশ্রনী ইউনিয়নের কলপনা বেগম বলেন,বয়স্ক মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারি নে। কাইয়ো এহনা হুইল চেয়ারও দেয় না হুইল চেয়ার খেন পাওয়া খুব উপকার হইছে। রোডেম ফাউন্ডেশনের চিলমারীর দায়িত্বে থাকা আতাউর রহমান বলেন, যারা হুইল চেয়ার কিনতে পারে না তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে তালিকা করা হয়েছে। রোডেম ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডসেয়ক হং বলেন, প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নন বরং সমান অধিকার ও সম্ভাবনাময় নাগরিক হিসেবে দেখি। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি ন্যায় ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অপরিহার্য শর্ত। প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিকাশে পরিবার, সমাজ, সরকার এবং বেসরকারি সংস্থাসহ সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব

উলিপুরে রোডেম ফাউন্ডেশনের হুইলচেয়ার বিতরণ

আপডেট সময় ০২:০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬