ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি Logo বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে Logo সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ! Logo নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত Logo ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা Logo কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

একাডেমির পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পদে নিয়োগ পেলেন অঞ্জন কুমার চিছাম। জনপ্রশাসন মন্ত্রণালয় এর এক প্রজ্ঞাপনমুলে মঙ্গলবার (২১ জুলাই) সকালে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি। প্রজ্ঞাপনে বলা হয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা- ১১ (১) এবং ১১ (২) অনুযায়ী জনাব অঞ্জন কুমার চিছাম-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, দুর্গাপুর নেত্রকোনা এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। অঞ্জন চিছাম একজন উচ্চ শিক্ষিত, সমাজসেবক, সংস্কৃতিজন ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃতিসন্তান। স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা শেষে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স এবং রয়েল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ স্টাডি সেন্টার থেকে ‘‘ডেভেলপমেন্ট স্টাডিস’’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরিচালক পদে অধিষ্ঠিত হওয়ায় মহান সৃষ্ঠিকর্তাকে ধন্যবাদ জানিয়ে অঞ্জন কুমার চিছাম বলেন, প্রতিটি জাতিরই রয়েছে নিজ নিজ সংস্কৃতি। আর ওই সংস্কৃতির মাঝেই খুঁজে পাওয়া যায় তাদের ঐতিহ্য। আমি আজকে যোগদান করেছি। সকলের সহায়তায় অত্র এলাকার আদিবাসী ও বাঙ্গালী সংস্কৃতি বিকাশ ও উন্নয়নে কাজ করবো। আমার দায়িত্ববোধ থেকে এই অঞ্চলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ তাদের সংস্কৃতি রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে কাজ করে যাবো। এসব কাজে সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিচালক অহ্জন কুমার চিছাম।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

একাডেমির পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম

আপডেট সময় ০২:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬