ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন Logo বগুড়ায় নিশিন্দারা উত্তরপাড়া বেলতলা-উপশহর সংযোগ ধুন্দা খালের উপর কাঠের ব্রীজের উদ্বোধন Logo সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদন্ড Logo নেত্রকোণায় চেকপোস্টে ৩৪ কেজি গাঁজাসহ আটক ২ সিএনজি জব্দ Logo দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে মানববন্ধন

গাইবান্ধা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি রেস্টুরেন্টকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে। বক্তারা বলেন, গত ২৪ জুন ভেড়ামারা ব্রিজ সংলগ্ন একটি রেস্টুরেন্টের এক কর্মচারীর বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠার পর ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করে। পরে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে অগ্নিসংযোগ করে বলে তারা দাবি করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর রেস্টুরেন্টের মালিক মানিক মিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, ওই মামলাকে কেন্দ্র করে এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানি ও চাঁদা দাবির চেষ্টা করা হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক শিবির সভাপতি রুম্মন। এছাড়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বেবী আক্তার, আশা আক্তার ও রোকসানা আক্তার। তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে মানববন্ধন

আপডেট সময় ১১:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬