ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী Logo ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লন্ডভন্ড ভারত Logo ৪৬ বছর পর আবার আলোচনায় শহীদ জিয়ার ‘গঙ্গা ব্যারাজ’ Logo বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি Logo কিশোর তাহসিনের ড্রোন শুধু স্বপ্ন নয় Logo ‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়  Logo চলচ্চিত্রের দুর্দশা কাটাতে করণীয় নির্ধারণে সেমিনার

টুঙ্গিপাড়ায় পৌরসভার উদ্যোগ জলাবদ্ধতা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণ রাখতে, ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

জলাবদ্ধতা নিরসন, মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার পাটগাতি বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। উদ্বোধন শেষে ইউএনও জহিরুল আলম বলেন, পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে। ড্রেন পরিষ্কারের পর মশার প্রজনন রোধে ওষুধ ছিটানো হবে। তিনি বলেন, শুধু পৌরসভার উদ্যোগে নয়, নাগরিকদের সচেতন অংশগ্রহণও একটি পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার জন্য অপরিহার্য। সবাই নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন, পৌর এলাকার যেখানে ড্রেনেজ সমস্যার সৃষ্টি হবে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত কার্যক্রম হিসেবে পরিচালনা করা হবে, যাতে নাগরিকরা একটি স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

টুঙ্গিপাড়ায় পৌরসভার উদ্যোগ জলাবদ্ধতা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণ রাখতে, ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

আপডেট সময় ০১:২১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬