ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী Logo ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লন্ডভন্ড ভারত Logo ৪৬ বছর পর আবার আলোচনায় শহীদ জিয়ার ‘গঙ্গা ব্যারাজ’ Logo বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি Logo কিশোর তাহসিনের ড্রোন শুধু স্বপ্ন নয় Logo ‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়  Logo চলচ্চিত্রের দুর্দশা কাটাতে করণীয় নির্ধারণে সেমিনার

ফরিদপুরের নগরকান্দায় ‘ক্যাশলেস নগরকান্দা’ শীর্ষক গ্রাহক সমাবেশ

ফরিদপুরের নগরকান্দায় পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ক্যাশলেস নগরকান্দা’ শীর্ষক গ্রাহক সমাবেশ, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার নগরকান্দা পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে ‘ক্যাশলেস নগরকান্দা’ শীর্ষক গ্রাহক সমাবেশ, সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশাল এক র?্যালী নগরকান্দা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পিএলসি ভাঙ্গা শাখার ব্যবস্থাপক দেবাশীষ বোস-এর সভাপতিত্বে এবং নগরকান্দা উপশাখার ব্যবস্থাপক শামিম মিয়া-র তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহ- সভাপতি মাহবুব আলী মিঞা, সাবেক সিনিয়র শিক্ষক সাইদুর রহমান বাবলু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে বাংলা কিউআর একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থের ব্যবহার কমবে, সময় সাশ্রয় হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা আরও নিশ্চিত হবে। বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাংলা কিউআর ব্যবহারের বিস্তার ঘটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় পূবালী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী-পেশার গ্রাহক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফরিদপুরের নগরকান্দায় ‘ক্যাশলেস নগরকান্দা’ শীর্ষক গ্রাহক সমাবেশ

আপডেট সময় ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬