ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী Logo ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লন্ডভন্ড ভারত Logo ৪৬ বছর পর আবার আলোচনায় শহীদ জিয়ার ‘গঙ্গা ব্যারাজ’ Logo বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি Logo কিশোর তাহসিনের ড্রোন শুধু স্বপ্ন নয় Logo ‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়  Logo চলচ্চিত্রের দুর্দশা কাটাতে করণীয় নির্ধারণে সেমিনার

তারেক রহমানের ছোঁয়ায় উন্নয়নের শিখরে পৌঁছাবে বাংলাদেশ-আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের ছোঁয়ায় উন্নয়নের শিখরে পৌঁছাবে বাংলাদেশ। তাঁর দূরদর্শী নেতৃত্ব, সুপরিকল্পিত কর্মপরিকল্পনা এবং উন্নয়নমুখী চিন্তার বাস্তবায়নের মাধ্যমে দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে এটাই কোটি মানুষের প্রত্যাশা। গতকাল মঙ্গলবার বিকেলে কেরাণীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগের মাধ্যমে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের প্রকল্প বা¯স্তবায়নের মাধ্যমে নদীতীরবর্তী জনগণের দুর্ভোগ অনেকাংশে কমবে এবং এলাকার অবকাঠামো সুরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিল, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। তাঁর দাবি, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে। এ সময় তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড চালু এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের বিষয়টি উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আশরাফ বাবু, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া এবং তারানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

তারেক রহমানের ছোঁয়ায় উন্নয়নের শিখরে পৌঁছাবে বাংলাদেশ-আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৯:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬