শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

হোয়াটসঅ্যাপ বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে অন্যতম। সারাক্ষণ প্রিয়জন কিংবা বন্ধুদের সঙ্গে সারাক্ষণ হোয়াটসঅ্যাপ চ্যাটে ব্যস্ত। কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। প্রতিনিয়ত কয়েকশো কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন।
অডিও কিংবা ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ খুবই ভালো একটি মাধ্যম। যেখানে কল ড্রপের সমস্যা খুবই কম এবং স্বাচ্ছন্দ্যে কথা বলা যায় ঘণ্টার পর ঘণ্টা। চাইলে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করেও রাখতে পারবেন। তবে অবশ্যই অপর জনের অনুমতি নিয়ে নিন।
দেখে নিন অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ভয়েস কল কীভাবে রেকর্ড করবেন-
>> প্রথমে গুগল প্লে স্টোর খুলুন এবং ‘কল রেকর্ডার: কিউব এসিআর’ অ্যাপ সার্চ করুন।
>> এই অ্যাপটি ডাউনলোড করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলুন।
>> এখন হোয়াটসঅ্যাপে যান এবং কাউকে কল করুন বা কল রিসিভ করুন।
>> কল চলাকালীন, আপনি ‘কিউব কলস’-এর একটি উইজেট দেখতে পাবেন। আপনি যদি স্ক্রিনে এটি দেখতে না পান তবে কিউব কল অ্যাপটি খুলুন এবং তারপর ভয়েস কলের জন্য ‘ ফোর্স ভিআইপি কল’ অপশনটি সিলেক্ট করুন।
>> এরপর এই অ্যাপটি নিজে থেকেই হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করবে এবং সেই অডিও ফাইলটি আপনার ডিভাইসের ইন্টারনাল মেমরিতে সেভ করে রাখতে পারবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com