বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম

‘কারফিউ এখন সময়ের দাবি’

খবরপত্র অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, করোনার থাবা গত ৪ দিন থেকে ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি সাধিত হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।

বুধবার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাকের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

অলি বলেন, জনগণের উদ্দেশে আমি বিগত একমাসের মধ্যে তিনবার কিছু পরামর্শ দিয়েছিলাম। এটা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনারা আমার বক্তব্যগুলো পড়েননি বা আমলে নেননি। এখন অর্থবিত্তের কথা চিন্তায় না এনে জীবন বাঁচানোর চেষ্টা করেন। বেঁচে থাকলে অর্থের সংকট হবে না ইনশাআল্লাহ।

তিনি বলেন, সমগ্র জাতির প্রতি আমার বিনীত অনুরোধ সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দয়া করে অতি জরুরি না হলে নিজ ঘর থেকে বের হবেন না এবং পরিবারের কাউকে ঘর থেকে বের হতে দেবেন না।

অলি হতাশা প্রকাশ করে বলেন, দুঃখের বিষয় হলো জনগণ এখনও অবাধে চলাচল অব্যাহত রেখেছে। যা করোনাভাইরাস ছড়ানোর জন্য সাহায্য করছে। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন। আপনার সামান্য অবহেলা অন্যের মৃত্যুর কারণ হতে পারে। যা একজন মানুষের জন্য কাম্য নয়। সকল প্রকার অনাচার-অত্যাচার, অবিচার, নগ্নতা, অসমাজিক কার্যকালাপ থেকে বিরত থাকুন।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com