শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাপাসিয়ায় রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্টের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সুধী সমাবেশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের কাপাসিয়ার ঐতিহ্যবাহী আলহাজ্ব রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্টের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের উদ্যোগে এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট পরিচালিত হাসপাতাল চত্বরে ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ট্রাস্টের পরিচালক লন্ডন প্রবাসী শহিদুল হক রেজা রঞ্জু মতবিনিময় সভায় অনলাইনে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সিঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল হক তোতা মিয়া, ট্রাস্টের সদস্য মমিনুল ইসলাম মুমিন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, প্রাক্তন প্রধান শিক্ষক আনারুজ্জামান, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক আকরাম হোসেন রিপন, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির, বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন, রেজাউল হক বিএম কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, প্রভাষক আব্দুর রাজ্জাক প্রমুখ। মতবিনিময় সভার পৃষ্টপোষকতা করেন ট্রাস্ট সদস্য লন্ডন প্রবাসী তোফাজ্জল হোসেন মাঝি। লন্ডন প্রবাসী ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রায় শত বছর বয়স্ক আলহাজ্ব রেজাউল হক তোতা মিয়া আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে উপস্থিত সবার উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করে বলেন, এলাকার সাধারণ মানুষের কল্যাণে স্কুল, কলেজ, মসজিদ-মাদরাসা এবং হাসপাতাল সহ অসংখ্য প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত সুষ্ঠু ভাবে পরিচালনা করছি। ইতিপূর্বে শাহিন রেজা হাই স্কুল, ঘাগটিয়া এতিমখানা, ছালামিয়া সিনিয়র মাদ্রাসা, রেজাউল হক মহিলা কলেজ, রেজাউল হক বিএম কলেজ, মসজিদ আল বালাগ ঘাগটিয়া, রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি একটি কুচক্রী মহল ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। ইতিপূর্বে যাদের দায়িত্ব দেয়া হয়েছিল, তারাই আর্থিক ভাবে লাভবান হয়েছে।
ষড়যন্ত্রকারীরা প্রতিষ্ঠান ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন। এলাকার স্বার্থে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসব প্রতিষ্ঠান গড়তে এলাকার কৃতিসন্তান সাবেক এমপি ও মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ. স . ম হান্নান শাহ্ তাঁর পিতা মরহুম ফকির আব্দুল মান্নানের অবর্তমানে সার্বিক সহযোগিতা করেছেন। বর্তমান পরিস্থিতিতে এলাকার স্বার্থে ট্রাস্টের প্রতিষ্ঠান গুলো রক্ষার্থে প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com