রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

সহজেই হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করতে পারবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। জরুরি এবং বড় সাইজের ফাইল আদান-প্রদানের জন্য সবচেয়ে উপযোগী হোয়াটসঅ্যাপ। এছাড়াও ছবি বা ভিডিওর রেজোলিউশন ঠিক রেখে পাঠাতে হোয়াটসঅ্যাপই সবার পছন্দের মাধ্যম। তবে এসব ছবি, ভিডিও জমতে থাকে ফোনের স্টোরেজে বড় বড় ফাইল, ভিডিওর ফলে অল্পতেই ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়। পরবর্তিতে কোনো কিছু ডাউনলোড করতে গেলে বারবার নোটিফিকেশন আসতে থাকে স্টোরেজ ফুল। তবে এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই।
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্টোরেজ নিয়মিত পরিষ্কার করুন। অর্থাৎ অপ্রয়োজনীয়, পুরোনো কিংবা বড় ফাইলগুলো সরিয়ে ফেলুন। যেসব ছবি বা ভিডিও আর লাগছে না সেগুলো ডিলিট করে দিন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন- >> এজন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলুন।
>> এরপর থ্রি ডট মেনুতে ট্যাপ করুন এবং সেটিংসে যান।
>> সেখান থেকে স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করুন।
>> এরপর ৫ এমবির চেয়ে বেশি ফাইলের অপশনটি ট্যাপ করুন।
>> এবার সেখান থেকে আপনি ডিলিট করতে চান এমন যে কোনো মিডিয়া ফাইল সিলেক্ট করুন।
>> রিমুভ অপশনে ক্লিক করুন।
>> চাইলে একবারে একাধিক ফাইল ডিলিট করতে পারবেন। আবার একেকটি করে করতে পারেন। সূত্র: হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com