রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ

আবু সাঈদ বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার তরুণ প্রজন্মকে প্রাসঙ্গিক প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক শ্রম বাজারে নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং পূর্ণকালীন কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণের জন্য ১ বছর মেয়াদি Entrepreneurship and Basic Skills Training to Ensure Sustainable Source of Income প্রকল্প হাতে নিয়েছে। উক্ত প্রকল্পের অংশগ্রহণকারী প্রশিক্ষানার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরি ও ব্যবসার লক্ষ্যে উপরকণ সমগ্রী বিরতণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মাধ্যমে ১০০ জন যুবক ও যুবতি বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণরত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রশিক্ষণসমূহ হলো বেকারি, বিউটি পার্লার, ড্রাইভিং, ইলেকট্রিক ইাউজ ওয়েরিং, ফ্রিলান্সিং, মোবাইল সার্ভিসিং, এসি ও রেফ্রিজারেটর সার্ভিসিং। উক্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে সেরা ৩০ জনকে উদ্যোক্তা তৈরি ও ব্যবসার প্রতিষ্ঠার লক্ষে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে এস ও এস সোশাল সেন্টারের সহকারি পরিচালক ফয়সাল করিম উপস্থিত অতিথিদের সামনে এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন। প্রধান অতিথি জনাব হোসনা আফরোজা বলেন,এস ও এস চিলড্রেন’স ভিলেজ, বগুড়ার সার্বিক সহায়তায় সুবিধা বঞ্চিত পরিবার ও ছেলে-মেয়েদের শিক্ষা সহায়তাসহ পরিবারের আয় বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ সত্যিই অনেক প্রশংসার দাবিদার। কর্মমুখী শিক্ষাকে সামনে রেখে Entrepreneurship and Basic Skills Training to Ensure Sustainable Source of Income প্রজেক্টের আওতায় সেরা ৩০ জনকে নিজ ব্যবসা শুরু করার জন্য যে উপকরণ দেওয়া হলো তারা এর সর্বোত্তম ব্যবহার করে নিজেকে একজন সফল উদ্যোক্তাকে হিসেবে গড়ে তুলবে এবং অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে এ প্রকল্পের সার্থকতা আসবে। এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার সহকারি পরিচালক ও ইন-চার্জ জনাব মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে এস ও এস হারম্যান মেইনার কলেজেরউপস্থিত ছিলেন অধ্যক্ষ শীতল কুমার সরকার, সহকারি পরিচালক আই,আর,এম আব্দুর রকিব, সোশাল সেন্টার অফিসার-প্রোগ্রাম,মো. মকলেছুর রহমান ও হিসাবরক্ষক সুমন চন্দ্র সরকার সহ এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন এস ও এস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সুবিধাভোগী মোছা: মাছুরা খাতুন ও মোছা: রিতু আক্তার। উল্লেখ্য যে, এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার একটি আন্তর্জাতিক বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়া ১৯৯৫ সাল থেকে বগুড়ায় শিশুদের নিয়ে কাজ করছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ শিশুপল্লী পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com