রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

কেপটাউনে রিকেলটনের দাপট

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

কেপটাউন টেস্টের প্রথম দিনেই বড় সংগ্রহের আভাস দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনের জোড়া সেঞ্চুরিতে ছুটছে তারা। রিকেলটন রয়েছেন দ্বিশতকের পথে। প্রোটিয়ারাও অপেক্ষায় রানপাহাড়ে উঠতে। গত শুক্রবার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে টসে জিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। দিন শেষ হবার আগে ৪ উইকেটে ৩১৬ রান তুলে তারা। উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটনের জুটিতে যোগ হয় ৬১ রান। ১৭ রান নিয়ে মার্করাম ফিরলে ভাঙলে জুটি। দ্রুত ফেরেন ওয়েইন মুল্ডার (৫) ও ট্রিস্টান স্টাবস (০)।
৭২ রানে ৩ উইকেট পতনের হাল ধরেন রিকেলটন ও টেম্বা বাভুমা। দু’জনের জুটিতে যোগ হয় ২৩৫ রান। যেকোনো উইকেটে প্রোটিয়াদের এটা চতুর্থ সর্বোচ্চ জুটি। ১৭৯ বলে ১০৬ রান করে আগা সালমানের শিকার হন বাভুমা। তবে থামানো যায়নি রিকেলটনকে। ২৩২ বলে ১৭৬ রান নিয়ে দিন শেষ করেছেন তিনি। দ্বিতীয় দিনে আছে তার দ্বি শতকের হাতছানি। আগা সালমান নেন ২ উইকেট।
এদিকে ৬.২ ওভারের সময় রিকেলটনের একটি চার ফেরাতে গিয়ে পড়ে গোড়ালিতে মোচড় খান সাইম আইয়ুব। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্সরে ও এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেছে, সাইম এই ম্যাচে আর খেলতে পারবেন না। ফলে বড় ধাক্কাই খেয়েছে পাকিস্তান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com