শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডালিমের দানা ছাড়ানোর ট্রিকস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ডালিমের উপকারিতা অনেক। তাই চিকিৎসকরাও নিয়ম করে বেদানার রস পান করার পরামর্শ দেন। ডালিম খেতে পছন্দ করেন অনেকেই, তবে এর দানা ছাড়ানো বেশ মুশকিল। অনেকেই ডালিমের দানা ছাড়াতে গিয়ে তার অধিকাংশ রস নষ্ট করে ফেলেন। আপনার ক্ষেত্রেও কি তাই হয়? তবে সঠিক ও সহজ উপায় জানলে এমন কিছু ঝামেলার আর মনে হবে না ডালিমের দানা ছাড়ানো। চলুন জেনে নেওয়া যাক, কোন উপায়ে ডালিমের খোসা ছাড়ালে এক ফোঁটাও রস নষ্ট হবে না।
>> প্রথমে ডালিমের মুখ কেটে ফেলুন। এবার ছয় টুকরো করুন। তবে পুরোটা কাটবেন না। এবার ফল উল্টে দিন। নীচে একটা বাটি রাখুন। চামচ কিংবা হাতের সাহায্যে ফলের উপরে চাপ দিন। দেখবেন দানাগুলো বাটিতে জমতে শুরু করেছে। এতে ফলের একটা দানাও নষ্ট হবে না।>> ডালিম কাটার আগে আলতো করে ডালিমের উপর চাপ দিন। রান্নাঘরের স্ল্যাবে বেদানার উপর চাপ দিয়ে ঘুরিয়ে নিন। এতে দানাগুলো আলগা হয়ে যাবে। এরপর উপরের পদ্ধতি কাজে লাগিয়ে বীজগুলো ছাড়িয়ে নিন।
ডালিমের দানা ছড়ানোর ট্রিকস
>> ডালিমের মুখের খোসা আয়তাকারভাবে ছুড়ি দিয়ে কেটে ফেলুন। এবার ডালিমের ৬টি ভাগ দেখা যাবে। সেই অনুযায়ী ডালিম কেটে ফেলুন ও দানাগুলো ছাড়িয়ে ফেলুন। এতে ডালিমের সাদা অংশ আর আলাদা করে কাটতে হবে না।
>> ডালিম কাটার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে বীজগুলো খোসা থেকে ছেড়ে আসবে বা কিছুটা নরম হয়ে যাবে। এবার কোনো একটি উপায় কাজে লাগিয়ে ডালিমের দানা ছাড়িয়ে নিন সহজেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com