মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা ৬ জানুয়ারি ২০২৫, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ ও মোঃ সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহী, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়াল প্লাটফর্মে সভায় যুক্ত ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রত্যয়ের আলোকে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের নিকট পৌঁছে দিয়ে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণ আমাদের লক্ষ্য। ব্যাংকের সকল পর্যায়ের জনশক্তির সর্বোচ্চ ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি নতুন আমানত বৃদ্ধি ও খেলাপী বিনিয়োগ আদায় জোরদারসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শতভাগ শরীয়াহ পরিপালন করে ব্যাংকিং করার জন্য নির্দেশনা দেন। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com