বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

আওয়ামী লীগের দোসররা আপনার চারপাশে সক্রিয়: প্রধান উপদেষ্টা ফারুক

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে কার কথায় হিংসা করছেন? আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায়
তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, যে সরকার (আওয়ামী লীগ) আপনাকে মামলার আসামি বানিয়েছে, আদালতে হাঁটিয়ে নিয়ে গেছে, সেই সরকারকে এখন সহ্য করছেন। কিন্তু বিএনপির বিরুদ্ধে হিংসা করছেন কেন?
তিনি বলেন, আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না। অথচ এখনো আমাদের আন্দোলনকে হিংসাত্মক আখ্যা দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা আরও বলেন, নোবেলজয়ী গ্রামীণ ব্যাংককে সংসদে হেয় করেছেন শেখ হাসিনা। আপনাকে অপমান করেছে সরকার। আর আপনি সেই সরকারের হয়ে এখন কথা বলছেন। আওয়ামী লীগের দোসররা আপনার চারপাশে সক্রিয়, এদের বিষয়ে সতর্ক থাকুন।
এসময় শেখ হাসিনার সমালোচনা করে ফারুক বলেন, আপনি (শেখ হাসিনা) হিংসা করে খালেদা জিয়াকে জেলে রেখেছেন। খালেদা জিয়াকে চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে দেননি। অমানবিকতা আর প্রতিহিংসার এক জ্বলন্ত উদাহরণ আপনার সরকার। তিনি প্রশ্ন তোলেন, টিউলিপ যদি নিজেকে বাংলাদেশি না বলেন, তবে আপনি কীভাবে তাকে নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র এবং জমি দিলেন? এসব কীভাবে সম্ভব হয়?
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও দলের নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com