গত শুক্রবার সকাল সাড়ে আটটায় টাঙ্গাইলের মির্জাপুরের বাওয়ার কুমারজানী গ্রামে আল-ইমাম ইসলামিক সেন্টারের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়ির সাংবাদিক,কলামিস্ট, কথাসাহিত্যিক ও কবি হারুন ইবনে শাহাদাত।
মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাউদ্দিন আশরাফির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আহসান হাবীব ইমরোজ, সমাজসেবক আহসান হাবিব মাসুদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াহইয়া খান মারুফ, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আল ইমাম ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সমাজসেবক রুহুল আমীন ইমামের বড় ভাই সেন্টারের মুখপাত্র হারুন অর রশিদ । আলোচনা অনুষ্ঠানের পর আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি