বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

যারা পিআর চায় তারাই জানে না এটা কী: ফখরুল

সাইফুর রহমান:
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আনুপাতিক নির্বাচন জনগণ বোঝেন না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন একটা জগাখিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নিবার্চনের কথা বলছে। কিন্তু তারাই জানে না, পিআর পদ্ধতি কী।
গতকাল শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিস্ট খুনী হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া পরিষদ।
এ সময়, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়- মির্জা ফখরুল এমন প্রশ্ন রাখলে সামনে উপস্থিত শ্রোতারা বলেন, না। প্রতিউত্তরে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের সবাইকে উপলদ্ধি করতে হবে।
তিনি বলেন, জাতি একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে পার হচ্ছে। একটা গণতন্ত্রের উত্তরণের পথে আমরা অপেক্ষা করছি।
আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে সেটা খুব কম সময়ে পূরণ হওয়ার নয় উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগ, আইন, স্বাস্থ্যখাতসহ সবকিছু নষ্ট করে দিয়েছে তারা। শুধু তাই নয়, তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার-নির্যাতন করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার ( গঠন) ধ্বংস করেছে।
সংস্কারে বিষয়ে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য ২০১৬ সালে ভিশন টুয়েন্টিথার্টি ঘোষনা করেন। এখন টেলিভিশন, টক শোতে যে সংস্কারের কথা হচ্ছে, এ বিষয়গুলো নিয়ে আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এটা দিয়ে দেশের আমূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, সংস্কার সহসাই হয় না। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয়। আপনি চাইলেন, কালকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে? এটা মনে করার কোনো কারণ নেই। তবে এমনভাবে তৈরি করতে হবে যেন পুলিশ ঘুষ না খায়। আমাদের উন্নয়নের পথে আমলাতন্ত্র একটা বড় বাধা।
মির্জা ফখরুল বলেন, দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার। জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলেই বলে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই ? নির্বাচন না হলে আমি প্রতিনিধি পাব কোথায় থেকে? পার্লামেন্টে যাবে কী করে, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কি করে?
বিএনপি মহাসচিব আরও বলেন, সবার আগে আমাদের বড় দরকার সততা। এই সততা ছাড়া বিএনপি কিন্তু জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকায় যে খবর আসে এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না। এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং, অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন তাদের সবার আগে নিজেকে সৎ হতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com