বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে:মির্জা ফখরুল

শাহজাহান সাজু:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত সময়েই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে কিছু মতবিরোধ থাকবেই। কিন্তু সামান্য বিরোধকে বড় করে জাতির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে।
জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত হোক সেই দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রের গভীর থেকে সংস্কার করতে হবে, নইলে আবার স্বৈরাচার ফিরে আসবে।
দ্রুতই জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা খুবই জরুরি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটা বিষয় আমাদের সবার মনে রাখা প্রয়োজন। জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন একটা সরকার খুবই জরুরি। আমরা আশা করছি, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।
জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, আমাদের পুনর্জন্মের মাস উল্লেখ করে ফখরুল আরও বলেন, ভবিষ্যতের এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে আমাদের তরুণরা সহযোগিতা করবেন, যে বাংলাদেশে সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষ তার অধিকার নিয়ে একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবে এবং আমাদের শিশুদের আর এভাবে প্রাণ দিতে হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com