মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

আরাফাত রহমান কোকোর মানবতাবোধ

শায়রুল কবির খান
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজেকে নিয়ে অন্যকে বিব্রত করে আরাফাত রহমান কোকো কখনো এমন কোনো কাজ করেননি। ‘বাংলাশেী জাতীয়তাবাদ’ রাজনৈতিক দর্শনে আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গত ১২ আগস্ট ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে কিছু কথা।
মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণে নিবেদিত। একে অপরের উপকারের মধ্যে মানবতার উদারতা প্রমাণিত হয়।
কাউকে অপমানিত কিংবা অবহেলায় দূরে ঠেলে দেয়ার মধ্যে মানবতার সৌন্দর্য দৃপ্তময় হয়ে ওঠে না। আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি আলোকিত মানবতার ফেরিওয়ালা হওয়াও অনেক গুরুত্বপূর্ণ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতিতে না এসেও ছায়ার মতো রাষ্ট্রনীতিকদের গুণাবলি অর্জন করেছিলেন। তিনি ন্যায়সঙ্গত মানবিকতার উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন। যা তার আগে এরকমভাবে কেউ করেননি।
শেখ হাসিনার নেতৃত্বে ২১ বছর পর নানান পদ্ধতি ব্যবহার করে ১৯৯৬ সাল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রতিহিংসা শুরু করে। সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন শুরু করে তারে পরিবারের সদস্যদের নাম যুক্ত করা হয়। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাতায়াতের জন্য লেকে ভাসমান বেলি ব্রিজটি উঠিয়ে রাখেন।
আর এর বিপরীতে আরাফাত রহমান কোকো দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেখানে প্রতিষ্ঠিত ঢাকা স্টেডিয়াম আওয়ামী লীগ নাম পরিবর্তন করেছিল, কোকো সেখানে কোনো হস্তক্ষেপ না করে প্রায় পরিত্যক্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করেন, যা এখন বিশ্বের প্রথম শ্রেণির ক্রিকেট স্টেডিয়াম।
আরাফাত রহমান কোকো স্থানীয়ভাবে, সামাজিকভাবে, বন্ধু সমাজে- সকল ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখে গিয়েছেন। মহান আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন, আমিন।
মানব সম্প্রদায় ও মানবতা- দু’টি পৃথক শব্দ। কিন্তু দু’টি শব্দ একই সুতোয় গাঁথা। ফুলের বাগানে ফুল আপনার তরে ফোটে না, মানুষকেও ঠিক সেরকম হতে হয়। সে একাকী বেঁচে থাকার মধ্যে তেমন কোনো প্রফুল্লতাময় স্বাদ পায় না, তৃপ্তবোধ করে না।
মানবতা, মানবিকতা ও উদারতার কারণে মানুষ মরেও অমর থাকে। এ শ্রেষ্ঠত্ব কতজনেই বা অর্জন করতে পারেন? মরহুম আরাফাত রহমান কোকো তা অর্জন করে গিয়েছেন। তিনি আমাদের জন্য উদাহরণ তৈরি করেছেন। তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন ও থাকবেন তার কৃতীর বৃত্তে। লেখক : রাজনৈতিক বিশ্লেষক ও সাংস্কৃতিক কর্মী




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com