বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

জুলাই সনদের খসড়া চূড়ান্ত, ২০ আগস্টের মধ্যে মতামত দেবে বিএনপি:সালাহউদ্দিন

সাইফুর রহমান:
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল রোববার (১৭ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে
সালাহউদ্দিন আহমদ বলেন, গত শনিবার খসড়া হাতে পেয়েছি। জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। তিনি আরও বলেন, আপাতত দেখে মনে হয়েছে, কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি।
এদিকে, বিএনপির ২০ আগস্টের মধ্যে জুলাই সনদের খসড়ার মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও।
জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে এটি পাঠানো হয়। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকা-, শাপলা চত্বর হত্যাকা- এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com