বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। রিজভী জানান, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় রয়েছে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে চেয়েছি। প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের সহযোগীরা এখনও রয়ে গেছে, যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ বিষয়ে কমিশনের কী প্রস্তুতি আছে, আমরা তা জানতে চেয়েছি।’
তিনি আরও জানান, নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রিজভী বলেন, ‘আমরা আশা করি, বর্তমান কমিশন একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে।’
আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন যে, নির্বাচন কমিশনের সঙ্গে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ), সীমানা পুনঃনির্ধারণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার অধিকার নিয়েও কথা হয়েছে। তিনি পিআর পদ্ধতি নিয়ে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা বিভিন্ন সময়ে পিআর পদ্ধতির চ্যালেঞ্জগুলো তুলে ধরেছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com