বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

বিএনপি সরকারে এলে সবচেয়ে নিরাপদে থাকবেন হিন্দুরা: মির্জা ফখরুল

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন বলে আশ্বস্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
বিএনপির মহাসচিব বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমানভাবে নিরাপদ থাকবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হবে। কেউ যেন ভয় বা বিভেদের মধ্যে না থাকে।”
তিনি আরো বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারে, সে বিষয়ে কাজ করবে। আমরা হিন্দু-মুসলিম মিলে একসাথে এই দেশকে স্বাধীন করেছি। এই দেশে আমাদের মাঝে কোনো ভেদাভেদ কখনো চাই না।”
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com