বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মানবতার বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদ- সাজার বিষয়ে পরষ্ট্রমন্ত্রনালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানাবে প্রসিকিউশন।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা ও কামালের হাতে সময় রয়েছে মাত্র ২৯ দিন এ কথা জানিয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আর বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠানো হবে। তাদের ফেরাতে ফের আবেদন করা হবে ইন্টারপোলে।
শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে উপস্থিতি ছিল সেনা, পুলিশ, বিজিবির। অনেকটা নির্ভার দেখা গেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে। রায় প্রদানকারী তিন সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।
সাজাপ্রাপ্ত পলাতক এ দুই আসামিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম। শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারের সহায়ক হবে বলেও মনে করেন তিনি।
পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা, কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেওয়া হবে তা নির্ধারণ করবে সরকার বলেও জানান তামিম।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার অসুস্থ থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদ-ের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে না আজ।
এর আগে, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদ- দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী মামুনের পাঁচ বছরের কারাদ- দেওয়া হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com