বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

নাটোরে উদ্বৃত্ত দুধ উৎপাদন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

খামারিদের উদ্যোগ ও প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ এবং প্রযুক্তি সরবরাহসহ উন্নয়নমূলক নানা পদক্ষেপ গ্রহণ করায় নাটোরে দুধের উৎপাদন বেড়েছে। বর্তমানে জেলায় এক লাখ ৬৪ হাজার টন দুধ উদ্বৃত্ত থাকছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, ২০২২-২৩ অর্থ বছরে জেলায় দুই লাখ ৭৯ হাজার টন দুধ উৎপাদন হয়। বিগত তিন বছরে দুধের উৎপাদন ক্রমশ বেড়ে বর্তমানে হয়েছে তিন লাখ ৫০ হাজার টন। জেলার মোট জনসংখ্যা ১৮ লক্ষ ৫৯ হাজার ৯২২ জন। বাৎসরিক জনপ্রতি ৪০৫ মিলি হিসেবে জেলায় দুধের চাহিদা এক লাখ ৮৫ হাজার টন। অর্থাৎ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে এক লাখ ৬৪ হাজার টন দুধ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সেলিম উদ্দীন বলেন, লাভজনক হওয়ায় জেলায় ডেইরি খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ ডেইরি খামারিদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে। সরকারের এসব উদ্যোগের সুফল হিসেবে নাটোর দুধ উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com