বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে : মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক চড়াই–উতরাই পার হয়ে, অনেক আন্দোলন, অনেক রক্ত ত্যাগ, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি। এই গণঅভ্যুত্থানের পর নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করার সুযোগ আসছে।
তিনি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে। এর মধ্য দিয়ে আমরা সংস্কারের সনদ স্বাক্ষর করেছি। দেশে এখন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সেইভাবেই প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এ সুযোগটি গ্রহণ করে তাদের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন। সে পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন।
গতকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের সমস্ত অভিজ্ঞতা থেকে অন্তত এটুকু বলতে পারি, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই দেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। সারাদেশের মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া চাইছেন। আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তা’আলা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে নিয়ে আসেন। দেশের জন্য কাজ করার সুযোগ দেন।
বেগম খালেদার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তার মেডিক্যালের বিষয়গুলো ডা. জাহিদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশী-বিদেশী সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসা কাজটি করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com