বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক অর্জন করলো কমিউনিটি ব্যাংক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৫ সালের বছরশেষে শক্তিশালী আর্থিক পারফরম্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের মোট আয় চার অঙ্কের ক্লাবে প্রবেশ করেছে এবং নন-পারফর্মিং লোন (এনপিএল) অনুপাত ব্যাংক খাতে অন্যতম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
গত বছরে ব্যাংকটি বিনিয়োগ, আমানত এবং সামগ্রিক ব্যালান্স শিটের আকারে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা ব্যাংকের সুদৃঢ় আর্থিক ভিত্তি, শৃঙ্খলাপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।
এই অর্জন উপলক্ষে আয়োজিত এক টাউন হল সভায় বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদাত। তিনি ব্যাংকের এই ঐতিহাসিক সাফল্যে সম্মানিত পরিচালনা পর্ষদসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, ভবিষ্যতে ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন এবং সেবার মান আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
টেকসই প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে দীর্ঘমেয়াদে স্টেকহোল্ডারদের জন্য মুনাফা সৃষ্টিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি কাজ করবে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com