নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিম উদ্দীন স্কুল মাঠ থেকে নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের নেতৃত্বে দাঁড়িপাল্লার হাজার হাজার কর্মী সমর্থকের নিয়ে একটি বিশাল গণমিছিল বের হয়। গণমিছিলটি পৌর শহরের চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক দিয়ে গুরুদাসপুর থানার সামনে দিয়ে চাঁচকৈড় চৈইতালীহাটা মোড়ে এসে গণমিছিলটি শেষ হয়। পরে পথসভায় বক্তব্যে রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। পথসভায় বক্তব্যে মাওলানা আব্দুল হাকিম বলেন, “আমার রাজনৈতিক কর্মজীবনে কখনও চাঁদাবাজি বা অন্যায় শাসনের রেকর্ড নেই। গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার উন্নয়নের সুবিধা প্রদানের জন্য আমি কাজ করব। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনে সকল ভোটার যেন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারে, সেই আশ্বাস দিচ্ছি।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের নাটোর জেলা সূরা সদস্য আব্দুল খালেক, এনসিপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রার্থী হাফিজুর রহমান ময়না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম ও সেক্রেটারী মো. শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মো. আলমগীর হোসেন, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান সবুজ সহ ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারীগণ কর্মী সমর্থকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।