রবিবার সকালে জয়পুরপাড়া এলাকায় শহর ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন বগুড়া সদর-৬ আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বগুড়া শহর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে গণসংযোগ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিূুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে. এম. খায়রুল বাশার, শিশু বিষয়ক সম্পাদক শামীম রেজা শামীম, শহর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাফুজার রহমান, সিনিয়র সহ সভাপতি আঃ বাসেদ। আরোও উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ সুমন, শাহ সুলতান কলেজের সাবেক ভিপি সাগর, ১৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মাহফুজ, জালাল উদ্দীন, আহসান আহমেদ রতন, ফিরোজ আহমেদ বাবু, ১৭নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক রকি আহমেদ চাঁন, রনজু, ফিরোজ, মামুন, রাশেদ, শাহিন, যুবনেতা মীর আলম হোসেন মনির, হাসান, রাশেদ, সিরাজুল, মহিলা দলের আকতার জাহান শিল্পী, আয়েশা সিদ্দিকা শিরিনসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।