বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থনে নন্দীপাড়া শ্রী শ্রী কালীমন্দিরের মাঠে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা ফেব্রুয়ারি সোমবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বিএনপি নেতা এডভোকেট শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা শওকত ওসমান রানা, ওমর ফারুক, শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বাসু পালিত, সাবেক চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আকবর, বাদল সর্ব বিদ্য,রাজিব দাস, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ আমান রানা, হারুনুর রশিদ, জহুর সওদাগর, চট্টগ্রাম মহানগর তরুন দলের সদস্য সচিব ওমর কাইয়ুম, নিজামুদ্দিন, জাকির রকি, জাবেদ হোসেন, আবদুল করিম, দিদার আলী, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজু ,মেহেদী সাদ্দাম, তানভীর সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com