বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

সাংবাদিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনির ‘ন্যাক্কারজনক’ হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টাস অ্যাসোসিয়েশন। এ সময় ঢাকায় কর্মরত অন্যান্য সাংবাদিকরাও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এ প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রথম আলোর সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান বলেন, অর্ন্তবর্তী সরকার ছাত্র-জনতা ও সাংবাদিকদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় আসার পর সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করেনি বরং সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতায় বাঁধা দিচ্ছে। তাদের ল্যাং মেরে ফেলে দিচ্ছে, তাদের ওপর হামলা করছে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই কাজগুলো পুলিশের যেসব সদস্য অতি উৎসাহী হয়ে করেছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, চাকরিচ্যুত করতে হবে এবং তাদের অপরাধের শাস্তি দিতে হবে। সরকার যদি এটা করতে না পারে তাহলে ভবিষ্যতে বাংলাদেশে স্বাধীন সংবাদিকতা করা সম্ভব হবে না।
শুক্রবার পুলিশের হামলায় আহত সাংবাদিক আবু বকর অভিযোগ করে বলেন, ডিসি মাসুদের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা হয়েছে। তার মৌন সম্মতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। গতকাল সাধারণ মানুষকে যখন পেটায় তখন আমরা প্রশ্ন করি তাদের কেন পেটানো হচ্ছে? সঙ্গে সঙ্গে আমাকে তলপেটে লাথি মেরেছে। এটা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ হতে পারে না।
রাকিব মাহমুদ নামে অন্য এক গণমাধ্যমকর্মী বলেন, হাসিনার পুলিশের মতো ইউনূসের পুলিশও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করেছে। এটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা আসন্ন নির্বাচনকে ভ-ুল করার পরিকল্পনা কি না তাও খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। সরকার শতকোটি টাকা খরচ করে পুলিশের পোশাক পরিবর্তন করলো। কিন্তু, পুলিশের কি চরিত্রের পরিবর্তন হয়েছে? আমি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com