বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। এই দিবসের প্রথম প্রহরে রাত্রি ১২ টা ০১ মিনিটে উপজেলা শহীদ মিনারে নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, থানা পুলিশ এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) পলাশ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান প্রমুখ। শেষে ২১ ফেব্রুয়ারী উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com