বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

কালিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

গোলাম মোর্শেদ শেখ (কালিয়া) নড়াইল
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নড়াইলের কালিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২১ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টায় উপজেলায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, আই,সি,টি কর্মকর্তা প্রস্ফুট মন্ডল, কালিয়া উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি, মাওলানা মোঃ হাফিজুর রহমান, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেন, পৌর বিএনপি সিনিয়র নেতা মনিরুজ্জান মনা, পৌর জামায়তি ইসলামের আমির মওলানা মোঃ নওসের আলী, কালিয়া আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা দবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন সিকদার, কৃষ্ণ পদ আচার্য, প্রেসক্লাবের সভাপতি শেখ ফসিয়ার রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন প্রমুখ। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির আত্ম পরিচয়ের ভিত্তি রচনা করে। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার। তাই ভাষা শহীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা এবং বাংলা ভাষার সর্বত্র সর্বজনীন ব্যাবহারের প্রতি গুরুত্ব আরোপ করা একান্ত কাম্য। অনুষ্ঠান শেষে শিশুদের জন্য চিত্রাংকণ, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com