বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ থেকে। আর ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে।
রেলভবনে রোববার অনুষ্ঠিত এক প্রস্তুতি সভার এ সিদ্ধান্ত জানিয়ে বুধবার রেলপথ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিযেছে।
তাতে বলা হয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে ৩ থেকে, যা চলবে ৯ মার্চ । ফিরতি যাত্রার টিকেট বিক্রি ১৩ থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে। এবারেও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে।
অগ্রিম টিকেট বিক্রির সূচি
৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকেট; ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকেট। এভাবে ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকেট।
ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হবে।
ফিরতি যাত্রায় ১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকেট; ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকেট। এভাবে ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকেট।
একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রায় একবারে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। এসব টিকেট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে।
১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পর আবার সাপ্তাহিক ছুটি কার্যকর হবে।
ঈদের আগে ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে। টিকেটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ রোধে নজরদারি থাকবে।
টিকেট বিক্রির নামে ফেইসবুকে কোনো ভুয়া লিংক ছড়ালে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছে রেলওয়ে।
বিশেষ ট্রেনের সূচি
ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে।
চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে পৌঁছাবে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’। ফিরতি ট্রেন ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ ভোর ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে চট্টগ্রামে পৌঁছুবে সকাল ৮টা ৫০ মিনিটে।
ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল-৩’ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে বিকাল সাড়ে ৩টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ‘তিস্তা স্পেশাল-৪’ বিকাল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত সোয়া ১০টায় ঢাকায় পৌঁছাবে।
ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে। ফিরতি ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ বেলা ১২টায় ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’ ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল সাড়ে ৮টায় পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ বেলা ১২টায় ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ সন্ধ্যা ৭টায় ছেড়ে রাত আড়াইটায় পার্বতীপুর পৌঁছাবে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ সকাল সোয়া ৮টায় ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com