শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

বিসিএল: লিটনের ব্যাটে নর্থ জোনের সহজ জয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিবিএল) দাপট অব্যাহত রেখেছে নর্থ জোন। বোলারদের সম্মিলিত সাফল্যের পর লিটন দাসের ফিফটিতে সাউথ জোনকে অনায়াসেই হারিয়েছে তারা। এই জয়ে দুই ম্যাচে দুই জয় নিয়ে ফাইনালের দৌড়ে সবার চেয়ে এগিয়ে গেল উত্তরবঙ্গের দলটি। আগামী ৩ মার্চের ফাইনালে উঠতে শেষ ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে বড় ব্যবধানে হার এড়ালেই চলবে শান্ত-হৃদয়দের।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন। আগে ব্যাটিং করতে নেমে শরিফুল ও নাহিদ রানার বোলিং তোপে ৩০.৫ ওভারে ১৪৪ রানেই গুটিয়ে যায় সাউথ জোন। জবাবে লিটন কুমার দাসের ফিফটিতে ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নর্থ জোন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সাউথ জোন। দলীয় ১৯ রানেই তারা হারায় ৪ উইকেট। ওপেনার আনিসুল ইমন ০, জাওয়াদ আবরার ১ এবং আফিফ হোসেন ৪ রানে আউট হন। শরিফুলের শিকার হওয়ার আগে সৌম্য সরকার করেন ৮ রান। পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহান ৫০ রান যোগ করে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ২৪ রান করা সোহানকে বোল্ড করে জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর রবিউল হককে (২৯) নিয়ে আরও ৫১ রান যোগ করেন মিঠুন। শেষ পর্যন্ত মিঠুন ৬ চার ও ১ ছক্কায় ৭৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় সংগ্রহ বড় হয়নি। নর্থ জোন-এর পক্ষে মেহেরব ও নাহিদ ৩টি করে এবং শরিফুল ২ উইকেট নেন।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ ওভারের মধ্যে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল নর্থ জোন। মোস্তাফিজুর রহমান একে একে বিদায় করেন হাবিবুর সোহান (১৪), নাজমুল শান্ত (০) ও তানজিদ তামিমকে (১৮)। তবে চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ৮০ রানের জুটি নর্থ জোন-কে জয়ের পথে ফেরায়। ৩৩ রান করে হৃদয় আউট হলেও লিটন ৫৫ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। শেষ দিকে আকবর আলি ১৯ রানে অপরাজিত থাকেন। সাউথ জোন-এর পক্ষে মোস্তাফিজ ২৩ রানে ৩ উইকেট নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com