শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

রোটেশন পদ্ধতিতে বিসিএল থেকে জাতীয় দলে ডাক পেতে পারেন অনেকে: আশরাফুল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬

বিসিএলের ওয়ানডে সংস্করণে রাজশাহী ও বগুড়ায় শেষ হয়েছে ফাইনালে ওঠার লড়াই। আগামী মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্ট্রাল ও নর্থ জোন। শনিবার গ্রুপ পর্বের শেষদিনে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তরুণ ক্রিকেটাররা। বিশেষ করে জিসান আলমের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি এবং আকবর আলির শতক নজর কেড়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের। এই তরুণদের ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দলের নির্বাচকদের ভাবনায় জায়গা করে নেবে বলে বিশ্বাস করেন সেন্ট্রাল জোনের কোচ মোহাম্মদ আশরাফুল।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল তরুণ এই প্রতিভাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘সবারই ফর্মে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। জিসান তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করল লিস্ট ‘এ’ ক্রিকেটে, অভিনন্দন তাকে। আকবরও অসাধারণ ব্যাটিং করেছেন। এভাবে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে থাকলে অবশ্যই নির্বাচকরা চিন্তাভাবনা করবেন।’
বিসিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের সামনে জাতীয় দলের দুয়ার খোলা রয়েছে বলেও মনে করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ঠাসা সূচির কারণে রোটেশন পদ্ধতিতে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি জানান, ‘যে ৬০ জন প্লেয়ার এই বিসিএলে খেলছেন সবারই সুযোগ আছে। কারণ আমাদের পরবর্তী দুই বছর প্রচুর টেস্ট ম্যাচ আছে, ওয়ানডে আছে, টি-টোয়েন্টি আছে। এই দুই বছরে আমাদের হয়তোবা অনেককে রোটেশন করে খেলাতে হতে পারে নির্বাচকদের।’
এদিকে নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বর্তমান ছন্দ নিয়ে আশাবাদী আশরাফুল। বিপিএলে শান্তর সেই সেঞ্চুরির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘শান্ত আসলে জানে যে কীভাবে খেলতে হয়। সে ভালো রিদমেই আছে। আমরা বিপিএলেও দেখেছি যে প্রথম ম্যাচে ব্রিলিয়ান্ট হান্ড্রেড করেছিল। ভালো ছন্দে আছে। আশা করি ফাইনালে হয়তোবা ভালো ব্রিলিয়ান্ট একটা ইনিংস দেখব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com