বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

ফোল্ডিং আইফোন-৪কে টিভিসহ ২৫টা নতুন ডিভাইস আনছে অ্যাপল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

অ্যাপলপ্রেমীদের জন্য বছরটা হতে চলেছে রীতিমতো রোমাঞ্চকর। প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক দিতে প্রস্তুত অ্যাপল ইন্স.। জানা যাচ্ছে, চলতি বছরে প্রায় ২০ থেকে ২৫টি নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। ধাপে ধাপে, সারা বছরজুড়ে চারটি আলাদা পর্যায়ে উন্মোচিত হবে এই সব পণ্য। ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব, স্মার্টওয়াচ থেকে শুরু করে স্মার্ট হোম ডিভাইস সব ক্ষেত্রেই বড়সড় আপডেটের ইঙ্গিত মিলছে।
প্রথম ধাক্কা আসছে ম্যাকবুক লাইনআপে। নতুন প্রজন্মের চিপসেট নিয়ে হাজির হতে পারে ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো। পাশাপাশি এম-৫, এম-৫ প্রো এবং এম-৫ প্রো ম্যাক্স চিপভিত্তিক মডেলগুলোও আত্মপ্রকাশ করতে পারে। পারফরম্যান্স ও ব্যাটারি দক্ষতায় এগুলো আগের তুলনায় বড় উন্নতি আনবে বলেই আশা করা হচ্ছে।
একই সময় বাজারে আসতে পারে আইফোন-১৭ই। আগের সংস্করণ নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতেই নাকি এই নতুন মডেলে ডিজাইন ও ফিচারে বড় পরিবর্তন আনা হচ্ছে। বছরের প্রথম ধাপেই আসতে পারে এয়ার ট্যাগ টু, হোমপড মিনি (দ্বিতীয় প্রজন্ম) এবং নতুন আইপ্যাড সিরিজ। গ্রাহকেরা পেতে পারেন এ ফোর আইপ্যাড এয়ার এবং ১২তম প্রজন্মের আইপ্যাড, যেখানে থাকতে পারে বায়োনিক এ৯ চিপ।
এছাড়া ৪কে ডিসপ্লে-সমৃদ্ধ টেলিভিশন ও নতুন অ্যাপল হোম হাব উন্মোচনের সম্ভাবনাও রয়েছে। স্মার্ট হোম ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য। মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে এম-৫ ম্যাক্স চিপযুক্ত ম্যাক স্টুডিও। এর সঙ্গে নতুন প্রজন্মের ডিসপ্লেও উন্মোচিত হতে পারে। হাই-এন্ড অ্যাপল হোম হাবও তখন গ্রাহকদের জন্য উন্মুক্ত হতে পারে।
সেপ্টেম্বর-অক্টোবর মানেই আইফোন মৌসুম। সে সময় বাজারে আসতে পারে আইফোন-১৮ প্রো ও আইফোন-১৮ প্রো ম্যাক্স। তবে সাধারণ সংস্করণটি তখন নাও আসতে পারে। বরং প্রযুক্তি দুনিয়াকে চমকে দিয়ে ভাঁজযোগ্য আইফোন ‘আইফোন ফোল্ড’ উন্মোচনের জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

একই সময় অ্যাপল ওয়াচ সিরিজ-১২ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ওলেড ডিসপ্লে-সমৃদ্ধ আইপ্যাড মিনি।সবশেষে বছরের শেষ প্রান্তিকে উন্মোচিত হতে পারে ওলেড ম্যাকবুক প্রো, যেখানে এম-৬ চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্মার্ট সিকিউরিটি ক্যামেরার মতো নতুন হোম সিকিউরিটি পণ্যও বাজারে আনতে পারে সংস্থাটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com